অদেখা হৃদয়ের কাছে
✍ লেখক: সিঁথি জান্নাত (ছন্দ নাম)
পার্ট–৯ : বিশ্বাসের পরীক্ষা, বিভ্রান্ত বন্ধুত্ব
সিঁথি জানত অনি তার জন্য কতটা গুরুত্ব দেয়। সকাল থেকে রাত পর্যন্ত যত্ন, খেয়াল, ছোট ছোট ম্যাসেজ— সব মিলিয়ে মনে হয়, পৃথিবীর কোনো বন্ধু এত যত্নশীল হতে পারে না।
কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল। অনির আচরণে এমন কিছু দেখা গেল, যা সিঁথির ভালো লাগল না। সেদিন অনি হঠাৎ তার সঙ্গে বেশ বাজে ব্যবহার করল— কিছু কথায়, কিছু হাসিতে এমন নিঃশব্দ আঘাত দিল, যা সিঁথিকে ভিতরে ভিতরে দগ্ধ করে দিল।
সিঁথি ভাবল, “আমি কি ভুল বুঝেছি? ও কি আগের অনিই না, আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু? কেন হঠাৎ এমন আচরণ করছে?”
সে চেষ্টা করল সব মেনে নিতে— কিন্তু অনি কিছুতেই রকমের নয়।
সিঁথি মনে মনে কান্না পায়, কিন্তু মুখে কিছু বলেনা। বুকের মধ্যে অসীম কষ্ট, চোখে জল, মনে একটি প্রশ্ন বারবার ঘুরছে— “কেন আমার বিশ্বস্ত বন্ধু হঠাৎ আমার অনুভূতিকে আঘাত করে?”
পার্ট–১০ : বন্ধুত্বের চূড়ান্ত পরীক্ষা ও শক্তি
সিঁথি জানত, অনির প্রতি তার care অসীম। কিন্তু শেষ কয়েকদিনে অনির আচরণ সিঁথিকে আহত করেছে। সিঁথি ভেতরে ভেঙে পড়ছে, কিন্তু মুখে কিছু বলেনা। কারণ সে জানে—যদি সে আজ কথা বলেও, বন্ধুত্বের জায়গা হারাতে পারে।
একদিন অনি ধীরে ধীরে বোঝল— তার আচরণ সিঁথিকে আহত করেছে। সে নিজেই অনুভব করল— “আমি ভুল করেছি। সিঁথি এত care, এত ভালোবাসা দিচ্ছে, আমি তা মূল্যায়ন করতে পারিনি।”
সিঁথি হেসে বলল— “আমরা প্রেমিক–প্রেমিকা নই, অনি। কিন্তু এই care, এই বিশ্বাস, এটিই পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক।
পার্ট–১১ : নীরব চোখের রহস্য
রাতের বাতাস হালকা। সিঁথি জানালার পাশে বসে আকাশের দিকে তাকাচ্ছে। তার চোখে আজ একটু অস্বাভাবিক ভাব, মনে হচ্ছে কেউ বা কিছু তাদের ওপর নজর রাখছে।
অনির ফোন বারবার বাজছে, কিন্তু অনি তা ধরছে না। ম্যাসেজ আসে অজানা নাম থেকে—কেউ যা সে জানে না। সিঁথি ভেতরে ভেতরে ভাবছে— “অনির সঙ্গে সব ঠিক আছে তো? কেন হঠাৎ ও এত গোপন… আমার trust কি পর্যাপ্ত?”
হঠাৎ অনির ফোন আবার বাজল। অজানা নামের কল। অনির চোখ বড় হয়ে যায়, সে চুপচাপ ফোন দেখে। সিঁথি কানে কানে বলে— “অনি… তুমি ঠিক আছো তো?”
অনি চুপ। সিঁথির intuition বলছে— “এবার কিছু বড় ঘটতে যাচ্ছে…”
সিঁথি চোখে জল দিয়ে বলল— “আমি আছি… কিন্তু তুমি কি আমাকে সব বলবে?”
এই রহস্য এখন পাঠকের জন্য অপেক্ষা করছে—পরবর্তী পার্টে সব truth উন্মোচিত হবে।
আমি সিঁথি ____বলছি.. জীবনে কি এত ভালো বন্ধু হয় করো, একজন ছেলে-মেয়ে কি শুধুই বন্ধু হয় আমার জীবনের এই গল্পে বাকিটা জানাতে চাই।
No comments:
Post a Comment